বন্দর সংবাদদাতা
বন্দর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার যুবসমাজ বিপিএল জুয়ায় আসক্ত হয়েছে পড়েছে। কৃষক, শ্রমিক, ছাত্র, তরুণসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা জড়িয়ে পড়ছে এ জুয়ায়। প্রতিটি পাড়া মহল্লায় বিপিএল উপলক্ষে জুয়ার আসরে উড়ছে লাখ লাখ টাকা। মাদকের মত বিপিএল জুয়ার ছোবল এখন বন্দরে সর্বত্র। এ খেলায় বাজি ধরে নিঃস্ব হয়ে পরেছে অনেকে। সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি। জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের শুভকরদী, আলীসারদী, কলাগাছিয়া বাজার, মহনপুর, মিয়ারবাগ, জেলেপাড়া, বুরুন্দী, আলীনগর, হাজীপুর, কল্যান্দী, আদমপুর, রস্তমপুর, সাবদী, বন্দর ইউনিয়ন পরিষদের বন্দর কলাবাগ, পুরান বন্দর চৌধূরীবাড়ি, কুশিয়ারা, তিনগাঁও, পদুঘর, ওলাক, বিবিজোড়া, ধামগড় ইউনিয়ন পরিষদের নয়ামাটি, ভাংতি, মালিভিটা, মুছাপুর ইউনিয়ন পরিষদেরে পিচ কামতাল, লাঙ্গলবন্দ, মদনপুর ইউনিয়ন পরিষদের চিড়াই পাড়া, মুরাদপুর, দেওয়ানবাগ, ফুলহর এলাকা ও সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় চলছে বিপিএল ক্রিকেটের জুয়ার আসর। এ ব্যাপারে বন্দরের বাসিন্দা মফিজুল ইসলাম মুন্সি জানায়, বিপিএল জুয়ার আসর জমে উঠার কারণে বন্দরে আইনশৃঙ্খলা মারাত্মকভাবে অবনতি ঘটছে। জুয়া খেলায় হারজিত নিয়ে প্রতিদিন উল্লেখিত এলাকায় ক্রিকেট জুয়াড়িদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা ও বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিকের হস্তক্ষেপ কামনা করেছেন বন্দর উপজেলার সচেতন মহল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।