Logo
HEL [tta_listen_btn]

পাঠ্যপুস্তক কাঠামোর উপর প্রশিক্ষণ

পাঠ্যপুস্তক কাঠামোর উপর প্রশিক্ষণ

ফতুল্লা সংবাদদাতা
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলায় ৫ দিনব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক কাঠামোর উপর জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকদের প্রশিক্ষণ-২০২৩ শুরু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুল এন্ড কলেজে ২য় ও ৩য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম দিনের প্রশিক্ষণ কক্ষগুলো পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ইউসুফ রহমান ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব। ৩ব্যাচে জেলার মোট ১ হাজার ৬শ’ ৩৫ জন শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com