Logo
HEL [tta_listen_btn]

অবমুক্তের পরেই ভাসলো মৃত পোনা

অবমুক্তের পরেই ভাসলো মৃত পোনা

নিজস্ব সংবাদদাতা
শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে নদীর দূষিত পানিতে পোনা ছাড়ার কিছুক্ষণ পরেই ভেসে উঠতে থাকে মৃত পোনাগুলো। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করে বিএনপি। এসময় শহরের নবীগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা ছাড়েন বিএনপি নেতাকর্মীরা। পোনা অবমুক্ত করার পর ঘাটে বক্তব্য রাখতে শুরু করেন বিএনপি নেতারা। এরই মাঝে পানিতে একের পর এক মৃত মাছের পোনা ভেসে উঠতে শুরু করে পোনা ছাড়ার সময় বিএনপি নেতারা এক পানি থেকে আরেক পানিতে মাছ ছাড়ার সঠিক নিয়ম অনুসরণ করেননি বলে জানান স্থানীয় মাঝিরা। এসময় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়দেরও বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয় মাঝি ও প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যার এই দূষিত পানিতে মাছ ছাড়লে মারা যাবে, এটা সবাই জানে। এই নদীতে আগে মানুষ গোসল করতো, মাছ ধরতো, এমনকি পানি পানও করতো। তবে এখন শিল্প-কারখানার দূষিত বর্জ্য ফেলায় এই পানি দূষিত হয়ে কালো বর্ণের হয়ে যায়। তাই এ পানিতে এখন আর মাছ পাওয়া যায় না, এমনকি দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে এর পানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com