Logo
HEL [tta_listen_btn]

এইচএসসি’র রেজাল্ট ৭-৯ ফেব্রুয়ারি

এইচএসসি’র রেজাল্ট ৭-৯ ফেব্রুয়ারি

নিজস্ব সংবাদদাতা
আগামী ১১ ফেব্রæয়ারি পূর্ণ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন। রীতি অনুযায়ী এই পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ বিষয়ে কমিটির আহŸায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, আগামী ৭ থেকে ৯ ফেব্রæয়ারির মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় থাকার কথা জানান তিনি।এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন ফলাফল প্রকাশের জন্য পরবর্তী প্রক্রিয়া চলছে। আমরা ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ফল প্রকাশের অপেক্ষায় থাকা এইচএসসি পরীক্ষা শুরু হয় ২০২২ সালের ৬ নভেম্বর। বিষয়ভিত্তিক তত্ত¡ীয় পরীক্ষা শেষ হয় ১৩ ডিসেম্বর। এরপর ১৫ ডিসেম্বর থেকে শুরু হয় ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হয় ২২ ডিসেম্বর। দেশের ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com