Logo
HEL [tta_listen_btn]

টঙ্গীতে ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

টঙ্গীতে ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

দেশের আলো ডেক্স
টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ইজতেমার দ্বিতীয় পর্বে তাবলীগ জামাতের এ পর্যন্ত ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত গত ওই ৫ জন মারা যান। তারা হলেন, ঢাকার গুলিস্তান বঙ্গবাজার এলাকার বোরহান উদ্দিন (৪৮), কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), গাইবান্ধার মৃত শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার সাভার থানা এলাকার মফিজুল (৫৪) ও বরগুনার আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৭৫)। বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে বোরহান উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়। পরে তিনি মারা যান। এরআগে রাত ৮টার দিকে আব্দুল হান্নান ইজতেমা ময়দানে জিকির করার সময় মারা যান। একইদিন সন্ধ্যায় আব্দুল হামিদ মন্ডল ও মফিজুল ইজতেমার ময়দানে মারা যান। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বরগুনার আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মারা যান। মো. সায়েম আরও জানান, এখানে মারা যাওয়া সবাই মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ছিলেন। তারা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আছর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এসময় আম বয়ান করেন পাকিস্তানের ভাই হারুন কুরেশী। আজ রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com