ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার দেওভোগ থেকে সুমন মন্ডল (৩০) নামক এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ফতুল্লার দেওভোগস্থ আমজাদ হোসেন ডালুর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে পুলিশ ৮০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত সুমন মন্ডল ফতুল্লা মডেল থানার দেওভোগ মাদ্রাসা এলাকার হরিপদ মডলের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (২) শুক্রবার রাত সাড়ে ৬টার দিকে দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে ৮০ পুরিয়া হেরোইনসহ মাদক বিক্রেতা সুমন মন্ডলকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।