বন্দর সংবাদদাতা
বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ২শ’ ৫০ পিস ইয়াবা ট্যবলেটসহ ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক কারবারিরা হলো, বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা নোয়াদ্দাস্থ ত্রীবেনীপুল সংলগ্ন এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে চিহ্নিত মাদক স¤্রাট বিল্পব (৪২) ও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৭)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল (৩২) নামে আরো এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক আলমগীর হোসেন বাদি হয়ে শনিবার (২১ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীসহ পলাতক রাসেলকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। এরআগে শুক্রবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১২টায় বন্দর থানার সোনাকান্দা ত্রিবেনী ব্রিজের জনৈক জুয়েল মিয়ার টিনসেট মার্কেটের সামনে থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সোনাকান্দা নোয়াদ্দা এলাকার চিহ্নিত মাদক স¤্রাট বিল্পব দীর্ঘদিন ধরে সোনাকান্দা, এনায়েতনগর, ঋষিপাড়াসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিল্পব ও দুলালের দেহ তল্লাশি চালিয়ে ২শ’ ৫০ পিস ইয়াবা ট্যবলেটসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।