বন্দর সংবাদদাতা
বন্দরে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক যুবতী(১৯)। পরে ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় লম্পট প্রেমিক রাকিব (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বন্দর উপজেলার মালিবাগ এলাকা থেকে ধর্ষক রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ধর্ষিতা যুবতী বাদি হয়ে শুক্রবার রাতে লম্পট ধর্ষক প্রেমিক রাকিবকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত রাকিব বন্দর উপজেলার মালিবাগ এলাকার বাবুল হোসেন মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার পানাম এলাকার ১৯ বছরের ভুক্তভোগী ধর্ষিতা যুবতী বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজিস্থ মজিববাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। ১০ মাস পূর্বে ভুক্তভোগী যুবতীর সাথে বন্দর উপজেলার মালিবাগ এলাকার রাকিবের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে রাকিব ভুক্তভোগী যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১০ ডিসেম্বর রাত ১১টায় লম্পট রাকিব আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের বসত বাড়িতে এনে ওই যুবতীকে ধর্ষণ করে। যুবতী প্রেমিক রাকিবকে বিয়ের জন্য চাপদিলে একপর্যায়ে রাকিব বিয়ে করবে না বলে জানায়। পরে ভুক্তভোগী ধর্ষিতা বিষয়টি বন্দর থানা পুলিশকে জানালে পুলিশ শুক্রবার রাতে লম্পট প্রেমিক রাকিবকে তার বাড়ি থেকে গ্রেফতার করে শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করে। সে সাথে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।