Logo
HEL [tta_listen_btn]

সিএনজিচালক হত্যামামলা……৩ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

সিএনজিচালক হত্যামামলা……৩ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লা সংবাদদাতা
সাইনবোর্ডে সিএনজিচালক আলী হোসেন (৬০) হত্যাকান্ডের অন্যতম আসামী বাঘাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। রাজধানীর শনির আখড়া ও রূপগঞ্জ থানার তারাব থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নুর হোসেন ওরফে বাঘা (৪৩), লিংচাঁন ওরফে নীলচাঁন মিয়া (৩৫) এবং মো. আ. মান্নান ওরফে মন্নান (৩৫)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে আলী হোসেন যাত্রী পরিবহনের জন্য মুন্সিগঞ্জের মোক্তারপুর ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাতনামা ৪ জন মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের সামনে যেতে ৩৫০ টাকায় সিএনজি ভাড়া করেন। এরপর সিএনজিচালক আলী হোসেন তাদের নিয়ে মাতুয়াইল রওনা দেন। রাত ২টায় সাইনবোর্ডের মদিনা চত্বর এলাকায় এলে আলী হোসেনকে এলোপাথাড়ি মারধর শুরু করেন ওই যাত্রীরা। এসময় আলী হোসেন চিৎকার করলে তাকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায় চক্রটির সদস্যরা। তবে, এসময় আশপাশের মানুষ আল আমিন নামের একজনকে ধরে ফেলেন। পরে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আল আমিনকে আটক করে। এরপর আলী হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আল আমিনের তথ্যমতে র‌্যাব-১০ এর একটি দল শুক্রবার (২০ জানুয়ারি) রাতে শনির আখড়া থেকে প্রথমে বাঘাকে গ্রেফতার করে। এরপর বাঘার দেয়া তথ্যমতে রূপগঞ্জের তারাব থেকে গ্রেফতার করা হয় নীলচাঁন মিয়া ও মন্নানকে। এসময় তাদের কাছ থেকে দু’টি সুইজ গিয়ার চাকু ও ১২টি টাই ক্যাবল উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com