Logo
HEL [tta_listen_btn]

টানবাজার বিদেশি মদসহ গ্রেফতার ২

টানবাজার বিদেশি মদসহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা
টানাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২২ জানুয়ারি) বিকেলে শহরের টানবাজার এস. এম মালেহ রোডস্থ শওকত সুপার মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে বিদেশের তৈরি ৩২ বোতল মদ উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো, জেলার বন্দর থানার সালেহ নগরের মৃত অলি মিয়ার পুত্র সোহেল (৪০) ও একই থানার বাবুপাড়া বি.এম স্কুল সংলগ্ন বাচ্চু মিয়ার পুত্র মো. রবিন (৩৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, উপ-পরিদর্শক জেরিন সুলতানা, সহকারি উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের টানবাজার এস. এম মালেহ রোডস্থ শওকত সুপার মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে সোহেল ও রবিনকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। তবে গ্রেফতার করতে পারেনি অপর মাদক ব্যবসায়ী কোয়েলকে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা পলাতক অপর আসামী কোয়েলের যোগাসাজশে বিদেশি মদ এনে শহর ও শহরতলীর বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com