Logo
HEL [tta_listen_btn]

ফের বিতর্কে লায়ন বাবুল

ফের বিতর্কে লায়ন বাবুল

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে বিতর্কিত সেই বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুর রহমান বাবুল স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে বক্তব্য দেয়ায় রোববার (২২ জানুয়ারি) দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে একটি ফুটবল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে বক্তব্য দেন। জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহবুর রহমান বাবুল মছলন্দপুর ফুটবল টুর্ণামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে বক্তব্য দেন। তিনি বলেন, ৩০ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি। এমন বক্তব্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অথচ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এরআগেও তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিস্কার হন। এর রেশ কাটতে না কাটতেই টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে গিয়ে মোনাজাত পরিচালনা করে বঙ্গবন্ধুর খুনিদের জান্নাত কামনা করে আবারও সমালোচিত হন এ ইউপি চেয়ারম্যান। চেয়ারম্যানের এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বাদি হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অভিযুক্ত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি বলেন, এই ইউপি চেয়ারম্যান বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়েও কটাক্ষ করে দল থেকে বহিস্কার হয়েছিলেন। সে হলো একজন পাগল। একের পর এক ঘটনা ঘটিয়েই যাচ্ছে। এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, সে গুণতে পারে না, গুণায় সে ভুল করেছে। তার কপালে শনি আছে বলে তিনি ফোন কেটে দেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, ইতিহাস নিজের ইচ্ছেমতো বললে হবে না, এগুলো আসলে মূর্খতার কাজ। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগকে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করবো। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, এ পাগল নিয়ে আমরা মহাবিপদে পড়েছি, মনে হয় মাথায় সমস্যা আছে। তার বিরুদ্ধে আবারও দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com