Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে নয়া ওসির মতবিনিময়

সিদ্ধিরগঞ্জে নয়া ওসির মতবিনিময়

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এএসআই আ. রহিম (পিপিএম)। সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানুষ ফেরেশতা নয়, মানুষেরই ভুল হয়। আমি অপরাধ কমিয়ে আনতে আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনি সমাজের মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহ চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কমিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনির হোসেন, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, দৈনিক যুগান্তরের শিপলু হোসেন চিশতী, দৈনিক দিনকালের নজরুল ইসলাম বাবুল, দৈনিক সমকালের শাহজাহান জনি, বাংলাদেশ প্রতিদিনের এম এ শাহীন, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি অপু রহমান, ইংরেজী দৈনিক ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি জাকির হোসেন, বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি এসকে মাসুদ রানা, এশিয়ান টেলিভিশনের তরিকুল ইসলাম নয়ন ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক জনতার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এস এম আমির হোসেন, বাংলাদেশের খবরের মোহাম্মদ কাইয়ুম, আমার সংবাদের আমির হোসেন, আওয়ার বাংলাদেশের নাসির উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com