সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুষধ বিক্রির কারণে ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ জানুয়ারি) সকালে চিটাগাংরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান। উক্ত অভিযানে জেলা ক্যাব এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের সময় চিটাগাংরোড এলাকার আদি ভান্ডারী হোটেল রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, মা অপটিক্স মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা এবং দ্যা ঢাকা মেডিসিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।