বন্দর সংবাদদাতা
বন্দরে ভূমি অফিসগুলোতে গ্রাহক হয়রানি চরম আকার ধারণ করেছে। নামজারি করতে গেলে বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রাহকরা। ২৮ দিনের মধ্যে নামজারি সম্পন্ন করার কথা থকলেও ৬ মাসেও নামজারি করতে পারেনা। গ্রাহকদালাল বা ওমেদাদের মাধ্যমে নামজারির কাজ না করালে হয়রানি শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।
একাধিক গ্রাহক জানান, দালাল বা ওমেদাদের মাধ্যমে নামজারির আবেদন করলে তা ২৮ দিনে হয়ে যায়। আর তারা হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। আর গ্রাহক যখন নিজে নামজারির চেষ্টা করে তা হয় বিধিবাম। নানা অজুহাতে হয়রানি শুরু করে। দেখা যায়, যদি কোন গ্রাহক নিজে বাইরে থেকে নামজারির আবেদন করেন তখন ভূমি অফিস থেকে বলা হয় আবেদনে ভুল রয়েছে এজন্য নামজারি করা যাবে না। একই আবেদন যখন ওমেদা বা দালাল করে তখন তা সঠিক হয়ে যায়। এভাবে দুর্নীতি আর অনিয়মের মধ্যে আবদ্ধ বন্দরের ভূমি অফিসগুলো। কোন আবেদন যদি নায়েব অফিসে যায় তখন শুরু হয় চুক্তি। জমির পরিমান অনুযায়ী টাকা দিতে হয়। এভাবে গ্রাহকদের হয়রানি করা হয়। বন্দরের প্রতিটি অফিসে রয়েছে দালাল ও ওমেদাদের দৌরাত্ম্য। এক গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা নিজে আবেদন করে যখন ভূমি অফিসে যোগাযোগ করি তখন তারা বলেন, ফাইল কম্পিউটার অপারেটরের টেবিলে, আবার কম্পিউটার অপারেটর বলেন, কানুনগো’র টেবিলে আবার কানুনগো বলেন, সার্ভেয়ারের টেবিলে। এভাবে অফিসে গ্রাহকদের হয়রানি হতে হয়। এতে করে গ্রাহকরা চরমভাবে হয়রানির শিকার হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।