Logo
HEL [tta_listen_btn]

পাগলায় গাঁজাসহ গ্রেফতার ২

পাগলায় গাঁজাসহ গ্রেফতার ২

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার পাগলা থেকে গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা মডেল থানার পাগলা শাহী মহল্লার মো. জসিমের পুত্র মো. বাবু (২৪) ও মৃত মোসলেম উদ্দিনের পুত্র মো. সানজিদ (২৫)। সোমবার (২৩ জানুয়ারি) সকালে তাদেরকে পাগলা শাহী মহল্লা বাজারের ঢালে হালিমের চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ ২ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকাল পৌনে ৮টার দিকে শাহী মহল্লা বাজারের ঢালে হালিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ বাবু ও সানজিদকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com