Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় গাঁজাসহ তাহের গ্রেফতার

ফতুল্লায় গাঁজাসহ তাহের গ্রেফতার

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার লঞ্চঘাট এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ মো. আবু তাহের (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আবু তাহের সিদ্ধিরগঞ্জ থানার আল আমিন নগরের রহিম মাস্টারের বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদেরের পুত্র। রোববার (২২ জানুয়ারি) রাতে ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের রোববার রাত ৮টার দিকে থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর নেতৃত্বে উপ-পরিদর্শক সজিব, সহকারি উপ-পরিদর্শক ওবায়েদুর, শেখ রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার লঞ্চঘাট সংলগ্ন আদিবা হোটেলের সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আবু তাহেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানায়, ফতুল্লা লঞ্চঘাটকে মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে মাদক কারবারিরা। দীর্ঘদিন ধরে নৌপথে দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছে। ইতোমধ্যেই ৩টি মাদকের চালানসহ ৫ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়ীর মধ্যে ২ জন টোল আদায়কারী বলে তিনি জানান। মাদক ব্যবসায়ীরা যতোই প্রভাবশালী হোক না কেনো মাদক নির্মূলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com