Logo
HEL [tta_listen_btn]

বইমেলায় দর্পণ কবীরের ২ বই

বইমেলায় দর্পণ কবীরের ২ বই

নিজস্ব সংবাদদাতা
কবি ও কথা সাহিত্যিক দর্পণ কবীরের ২টি বই বের হচ্ছে এবার অমর একুশের বইমেলায়। মিথ্যাগুলোর নন্দন মুখশ্রী নামক কাব্যগ্রন্থ বের করছে অনুস্বর পাবলিশার্স এবং অলৌকিক আগন্তুক নামক কিশোর উপন্যাস বের করছে অনন্যা প্রকাশনী। এছাড়া মিথ্যাগুলোর নন্দন মুখশ্রী কাব্যগ্রন্থটি কলকাতা থেকে বের করছে একুশ শতক প্রকাশনী। এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা এবং অলৌকিক আগন্তুক এর প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। বইমেলায় কিশোর উপন্যাসটি পাওয়া যাবে অনন্যার স্টলে এবং কাব্যগ্রন্থটি পাওয়া যাবে মুক্তধারা নিউইয়র্কের স্টলে। দর্পণ কবীরের এটি ৬ষ্ঠ কাব্যগ্রন্থ এবং ২য় কিশোর উপন্যাস। দর্পণ কবীর একজন প্রেমের কবি। তিনি ছড়া ও কবিতা লেখা দিয়ে সাহিত্য চর্চার শুরু করেন। এরপর গল্প, উপন্যাস ও গান লিখে চলেছেন। ১৯৯১ সালে তার প্রথম ছড়ার বই ধপাস প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ কষ্টের ধারাপাত প্রকাশিত হয় ২০০০ সালে। এরপর আকাশ আয়না (২০১২), বসন্ত নয় অবহেলা (২০১৬), গল্পটার নাম নেই (২০২০), আশ্চর্য দুঃখগুলো কষ্ট হয়নি (২০২২) প্রকাশিত হয়। এছাড়া দর্পণ কবীরের ১০টি উপন্যাস, একটি কিশোর উপন্যাসসহ কিশোর গল্প এবং রোমান্টিক গল্পের বই বেরিয়েছে। দর্পণ কবীর সপরিবারে নিউইয়র্ক শহরে বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com