বন্দর সংবাদদাতা
বন্দরে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মারসহ আনুসাঙ্গিক যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী রাকিব (২০) ও তুহিন (২০) নামে ২ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এসময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে তাজুল, আসলাম, রনি ও আরিফসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন চোর কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। রোববার (২২ জানুয়ারি) ভোরে সাড়ে ৫টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকা থেকে ওই ২ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এসময় পুলিশ আটককৃত ২ চোরের কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১টি ট্রান্সফর্মার খালি ট্যাংক, ১ কেজি তামার তার, সার্ভিস তার ৫শ’ গ্রাম ও ১টি হ্যাংগার জব্দ করে। সে সাথে পুলিশ চুরির ঘটনার রোববার রাতে নবীগঞ্জ এলাকা থেকে চুরির ঘটনার সন্দেহভাজন আসামী হিসেবে ইমন (২০) ও সিফাত (১৯) নামে আরো ২ যুবককে আটক করেছে। আটককৃত চোর রাকিব বন্দর থানার লক্ষণখোলা কড়ইতলা এলাকার জনৈক রাজন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত হবিজুল্লাহ মিয়ার ছেলে ও তুহিন বন্দর উপজেলার বনঘন তালতলা এলাকার সেলিম মিয়ার ছেলে। পুলিশ কর্তৃক আটককৃত ইমন বন্দর আমিন আবাসিক এলাকার সাখাওয়াত হোসেন মিয়ার ছেলে ও অপর আটককৃত সিফাত বন্দর বাবুপাড়া এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ওএন্ডএম) মো. আব্দুল মজিদ বাদি হয়ে আটককৃত চোর রাকিব ও তুহিনসহ ৬ জনের নাম উল্লেখসহঅজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেছে। পুলিশ আটককৃতদের সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার তথ্য সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টায় ৮/১০ জনের একটি চোরের দল বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনার বাড়ি এলাকা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার ট্যাংকসহ যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যায়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।