Logo
HEL [tta_listen_btn]

ডিবি’র ছদ্মবেশী ৬ ডাকাত গ্রেফতার

ডিবি’র ছদ্মবেশী ৬ ডাকাত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
ডিবি পরিচয়ে ডাকতি করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। জামিনে বেড়িয়ে আবারও একই পন্থা অনুসরণ করে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়াস্থ জনৈক খলিল মিয়ার বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম। গ্রেফতারকতৃরা হলো, মো. খলিলুর রহমান মৃধা (৫৫), পিতা-মৃত আবুল হাসেম মৃধা, সাং-মিজমিজি মাদ্রাসা রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, জামাল আকন (৩৬), পিতা-মো. জলিল আকন, সাং-চাঙ্গাপাশা (আকন বাড়ি), থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, মো. আবু সালে হাওলাদার (২৫), পিতা-মো. মোজাম্মেল হোসেন হাওলাদার, সাং-চাঙ্গাপাশা (হাওলাদার বাড়ি), থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালি, বিল্লাল (৩৬) পিতা-আ. খালেক, সাং-মিজমিজি দক্ষিণপাড়া, সিদ্ধিরগঞ্জ, আবু হানিফ (৩২), পিতা-মৃত নান্নু মিয়া, সাং-মিজমিজি মাদ্রাসা রোড, সিদ্ধিরগঞ্জ ও মো. ইউসুফ (২৭) পিতা-কাদের পাটোয়ারী, সাং-মিজমিজি মাদ্রাসা রোড, (৪তলা মোড়ে সুমেলা বিলাশ) সিদ্ধিগঞ্জ। এসময় তাদের কাছ থেকে শ্যাওলা কালারের ২টি কটি (জ্যাকেট) যার সামনে পিছনে হলুদ রংয়ের স্টিকার দ্বারা ইংরেজিতে ইউ লেখা আছে, ২ জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ১ জোড়া হ্যান্ডকাপের চাবি, ১টি পুরান অকেজো ওয়াকিটকি (ওয়ার্লেস সেট), ১টি কাঠের তৈরী ওয়াকিটকি সদৃশ্য বস্তু (ওয়ার্লেস সেট) ১টি কালো রংয়ের খেলনা পিস্তুল (রিভালবার), ১টি আর্মি পোশাকের সদৃশ্য কটি (জ্যাকেট), ১টি সাদা রংয়ের নম্বর প্লেট যাহাতে ইংরেজিতে উঐঅকঅ গঊঞজঙ – ঐঅ-৪৮- ৭৮৫৪ লেখা আছে ও ২টি চাপাতি।অভিযানের নেতৃত্ব দিয়েছেন,ডিবির এসআই তারিকুল ইসলাম, এসআই শাকিব হাসান, এসআই আতিকুর রহমান ভুইয়া ও এএসআই সেলিম উদ্দিন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ডিবির কটি পরিহিত অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করেছে। তাদের প্রত্যাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরআগেও ডিবি পরিচয়ে গ্রেফতার হয়েছিল। জামিনে বেড়িয়ে আবারও ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com