Logo
HEL [tta_listen_btn]

বন্দরে মাদকসহ  ফারুক গ্রেফতার

বন্দরে মাদকসহ  ফারুক গ্রেফতার

বন্দর সংবাদদাতা
বন্দরে ১৬ বোতল ফেনসিডিল ও ২শ’ ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ ফারুক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৪টায় বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলাস্থ জনৈক সোহরাওয়ার্দীর ভাড়াটিয়া বাড়ি থেকে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি ফারুক মিয়া বন্দর চৌধুরীবাড়ি এলাকার সিরাজ মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান বাদি হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক কারবারি ফারুক মিয়া দীর্ঘদিন ধরে লক্ষণখোলা এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার এই মাদক ব্যবসার কারণে উক্ত এলাকায় চুরি ছিনতাইসহ অপরাধ কর্মকান্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রেফতারকৃতকে ওই মামলায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com