Logo
HEL [tta_listen_btn]

বন্দর প্রেসক্লাবে মিলাদ মাহফিল

বন্দর প্রেসক্লাবে মিলাদ মাহফিল

বন্দর সংবাদদাতা
বন্দর প্রেসক্লাবের বাগান সৌন্দর্য বর্ধণ ও ভবনের আংশিক কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় বন্দর প্রেসক্লাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন, সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জি.এম সুমন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বন্দর প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক জি.এম মজনু, বন্দর প্রেসক্লাবের সদস্য মেহেবুব হোসেন, প্রবীণ সাংবাদিক এস.এম. আব্দুল্লাহ প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, বন্দর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য হাজী নাসির উদ্দিন। মিলাদ ও দোয়া শেষে বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী জানান, বন্দর প্রেসক্লাবের অবশিষ্ট কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। আশাকরি আগামী ১ মাসের মধ্যে বন্দর প্রেসক্লাবের অবশিষ্ট কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সে সাথে বন্দর প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com