Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে ৩ ছিনতাইকারী গ্রেফতার ৩ লাখ টাকা উদ্ধার \ থানায় মামলা দায়ের 

সিদ্ধিরগঞ্জে ৩ ছিনতাইকারী গ্রেফতার ৩ লাখ টাকা উদ্ধার \ থানায় মামলা দায়ের 

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে এক মোবাইল ব্যবসায়ীর পথ রোধ করে নগদ অর্থ ছিনতাইকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই ইয়াউর রহমান। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো, উক্ত এলাকার আব্দুল বাতেনের ছেলে জাকির (৪৫), মোহাম্মদ আলীর ছেলে মাসুম (২৮) ও মৃত ইসমাইলের ছেলে মনির (৪৮)। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের ৩ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী আমজাদ হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, বাদি আমজাদ হোসেন (৩৩) একজন মোবাইল ব্যবসায়ী। তার কাছে পাওনা টাকা নিতে তার বাসায় আসেন আব্দুর রশিদ নামের আরেক ব্যবসায়ী। পরে সে রোববার রাত পৌনে ১২টার দিকে পাওনাদারকে ওই টাকা বুঝিয়ে দেয়ার পর তাকে গাড়িতে উঠিয়ে দেয়ার জন্য রওনা দেয়। এসময় মিজমিজি বাতানপাড়া কবরস্থান রোডের জয়নাল মার্কেটের মোড়ে পৌঁছালে গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাত ৩/৪ জন তাদের পথ রোধ করে মারধর করে সঙ্গে থাকা ৭ লাখ ৩৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তারা চিৎকার করলে থানা পুলিশের টহলে থাকা টিম এবং স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ওই ৩ জনকে আটক করে। এসময় রহমানের ছেলে রাজু (৩০) সহ বাকিরা পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত জাকিরের পরা প্যান্টের পকেট থেকে ২ লাখ এবং মাসুমের জ্যাকেট থেকে নগদ ১ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত অপরাধী। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে অপরাধ কর্মকান্ড করে থাকে। দীর্ঘদিন যাবত তারা সংঘবদ্ধভাবে অপরাধ কর্মকান্ড করলেও কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়না। কেউ প্রতিবাদ করলে তাদের উপর চালানো হতো অমানবিক অত্যাচার। এ বিষয়ে বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com