Logo
HEL [tta_listen_btn]

২ সতিনের মাদক ব্যবসা

২ সতিনের মাদক ব্যবসা

বন্দর সংবাদদাতা
বন্দরে ৫২ পিসইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ২ সতিনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী স্বামী রাজু শেখ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ২ সতিনের সাথে জান্নাতুল ফেরদৌস নামে ৯ মাসের পুত্র ও রোজিয়া নামে ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৮টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের বন্দর বাজারস্থ ইটালী বিল্ডিং এর পাশে মাদক ব্যবসায়ী রাজু শেখের বসত ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই ২ মাদক কারবারি সতিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, বন্দর থানার ২২নং ওয়ার্ডের ইটালী বিল্ডিং এলাকার রাজু শেখের বড় স্ত্রী রতœা বেগম (২৭) ও ছোট স্ত্রী দোলা রানী (২৫)। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাসান হাওলাদার বাদি হয়ে গ্রেফতারকৃত ২ স্ত্রী ও পলাতক মাদক ব্যবসায়ী স্বামী রাজু শেককে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। থানার তথ্য সূত্রেজানা গেছে, বন্দর থানার এসআই আবুল হাসান হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স সোমবার রাতে বন্দর থানার ২২নং ওয়ার্ডের ইটালী বিল্ডিং এর সামনে মাদক ব্যবসায়ী রাজু শেখের বসত বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ মাদক ব্যবসায়ী রাজু শেকের ঘর তল্লাশি করে বড় স্ত্রী রতœা বেগমের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও তার ছোট সতিন দোলা রানীর কাছ থেকে আরো ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ আরো জানিয়েছে, পলাতক আসামী রাজু শেখ দীর্ঘদিন ধরে তার ২ স্ত্রীকে দিয়ে উক্ত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত মাদক কারবারি ২ সতিনকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com