সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে মেঘনা গ্রæপের নির্মাণাধীন পাওয়ার প্লান্টে কর্মরত চীনা নাগরিকদের আবাসস্থলে হামলা ও ডাকাতির ঘটনায় জড়িত ৪ জনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকতদলের এই ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া বেশ কিছ ডলার ও নগদ টাকা উদ্ধার করা হয়।বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ। তিনি বলেন, চীনা নাগরিকদের পিটিয়ে ও কুপিয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে। গ্রেফতারকৃতরা হলো, আলী আক্কাস (৩৭) রেহাজউদ্দিন (৩৯), রবিন (৩৮) ও ইমরান (৪২)।এরআগে রোববার (২২ জানুয়ারি) ডাকাতির সঙ্গে জড়িত থাকায় ফারুক (৩৭) নামে এক যুবককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার আগমন সিএনজি পাম্প সংলগ্ন জমি ভাড়া নিয়ে পিরোজপুর গ্রামের ফজলুল হকের ছেলে মোজাম্মেল হক এনএপিসি-৩ পাওয়ার কোম্পানী ইয়ার্ড গড়ে তোলেন। সেখানে ৪ জন চীনা নাগরিক ও একজন দোভাষীসহ ১২ জন কর্মরত রয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ১০-১২ জনের ডাকাত দল ওই ইয়ার্ডে ঢুকে চীনা নাগরিকসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা চীনা নাগরিক সুপারভাইজার উগং, লিও জাইকিং, সং কিজুং, দোভাষী গোলাম আজম ও গাড়িচালক তরিকুলকে পিটিয়ে জখম করে। তাদের কাছ থেকে নগদ টাকা, ইউএস ডলার ও মোবাইল ফোনসহ ১১ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এসময় বাধা দিলে চীনা নাগরিক উগং ও দোভাষী গোলাম আজমকে কুপিয়ে জখম করে ডাকাত দল। এ ঘটনায় শনিবার (২১ জানুয়ারি) সকালে এনএপিসি-৩ পাওয়ার কোম্পানীর ইয়ার্ড মালিক মোজাম্মেল হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।