Logo
HEL [tta_listen_btn]

প্রশাসনের নজরদারি নেই  হোমনায় আইনশৃঙ্খলার চরম অবনতি

প্রশাসনের নজরদারি নেই  হোমনায় আইনশৃঙ্খলার চরম অবনতি

হোমনা সংবাদদাতা
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় কুমিল্লার হোমনায় হঠাৎ করেই বেড়ে গেছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। অথচ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভাতেও এসব ঘটনা রোধে আইনশৃঙ্খলাবাহিনীর নজরদারি বাড়ানোর আহŸান জানানো হয়েছিল। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এছাড়া গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ৩ বাড়িতে ডাকাতি, শনিবার (২১ জানুয়ারি) দিনদুপুরে হোমনা গৌরীপুর সড়কে ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এসব ঘটনায় অপরাধীরা কেউ ধরা না পড়ায় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে চুরির বিষয়টি বুধবার (২৫ জানুয়ারি) সকালে থানাকে অবহিত করলে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম জানান, বুধবার সকালে অফিসে এসে দেখি কয়েকটি ফাইল কেবিনেট ও আলমারী তছনছ করে যাবতীয় কাগজপত্র মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অফিসের একটি ডেস্কটপ কম্পিউটার ও সিপিও নেই। অফিসের পাশের দাপ্তরিক কক্ষের জানালার গ্রিলের একটি অংশ ভেঙ্গে চোরেরা ভেতরে ঢুকে নিচ তলা এবং দোতলায় চুরি ও ফাইলপত্র তছনছ করেছে। সঙ্গে সঙ্গে থানাকে অবহিত করি। ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা এসেছেন, সবকিছু দেখে গেছেন। উপজেলা পরিষদের চুরির ঘটনা পরিদর্শনে এসে ইন্সপেক্টর (তদন্ত) রিপনা বালা বলেন, চুরিই মনে হচ্ছে। অফিসের জানালার এক পাশের একটি গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে এমনটি করা হয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com