Logo
HEL [tta_listen_btn]

ধর্ষণের পর শিশুহত্যা মামলার রায়  রূপগঞ্জে ১ জনের ফাঁসি \ ২ জন বেকসুর খালাস 

ধর্ষণের পর শিশুহত্যা মামলার রায়  রূপগঞ্জে ১ জনের ফাঁসি \ ২ জন বেকসুর খালাস 

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলায় শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে নাজিম উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলায় দু’জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত হলেন, মো. ইলিয়াছ মিয়া ও শাহ আলমর আলী। তারা আদালতে উপস্থিত থাকলেও ছিলেন না নাজিম। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ জানুয়ারি সকালে রূপগঞ্জের বিরাব বাজার এলাকার ১০ বছরের শিশু জামা আনতে দর্জির দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন ১৪ জানুয়ারি বিকেলে বিরাব এলাকার বাশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এড. রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে একজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ এবং দু’জনকে খালাস দিয়েছেন আদালত। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, দু’জন আসামীর উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন। বাদিপক্ষের আইনজীবী এড. মোবারক হোসেন সেলিম বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com