Logo
HEL [tta_listen_btn]

যাত্রাবাড়ীতে পিস্তলসহ নজরুল গ্রেফতার

যাত্রাবাড়ীতে পিস্তলসহ নজরুল গ্রেফতার

দেশের আলো ডেক্স
যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ মো. নজরুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানা পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) তাকে গ্রেফতারের বিষয়টি জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দু’টি ম্যাগজিন জব্দ করা হয়। গ্রেফতারকৃত নজরুল তার কাছে থাকা পিস্তলের বৈধতা সম্পর্কে কোনো লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেনি। তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com