Logo
HEL [tta_listen_btn]

রাজধানীতে মাদকবিরোধী  অভিযানে আটক ৭৬

রাজধানীতে মাদকবিরোধী  অভিযানে আটক ৭৬

দেশের আলো ডেক্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭৬ জনকে আটক করেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামীদের কাছ থেকে ১১ হাজার ৩শ’ ৩ পিস ইয়াবা, ১শ’ ৯৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ১শ’ ৩০ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com