বন্দর সংবাদদাতা
সুইডেনের উগ্রবাদী রাজনৈতিক দল হার্ডলাইন উগ্রপন্থী নেতা রাসমুল পালুদান কর্তৃক মুসলমানদের মহাগ্রন্থ পবিত্র আল কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বন্দর থানা তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ জুম’আ নামাজের পর সোনাকান্দা কেল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভ মিছিলটি বন্দর থানার ২০নং ও ২১নং ওয়ার্ডের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণের পর সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় প্রতিবাদ সভার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হয়। বন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী জাকির হোসেন কাশেমীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাহামুদনগর ডকইয়ার্ড জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী আবুল কালাম ইউসুফ, বন্দর রূপারী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী সাইফুল্লাহ, মাহামুদনগর সারোয়ার জুট মিল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা বশির আহাম্মেদ, সোনাকান্দা কেল্লা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুনায়েদ সাকি, মাহামুদনগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তাজুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। মহান সৃষ্টিকর্তা আল্লাহতালা মানব জাতির কল্যাণের কথা ভেবে এই পৃথিবীতে পবিত্র কোরআন শরীফ নাযিল করেছেন। তিনিই আমাদের পবিত্র কোরআন শরীফকে হেফাজতে রাখবেন। আমরা মুসলমানরা কোন ধর্মকে আঘাত করিনি। কিন্তু ইহুদীরা পবিত্র কোরআন শরীফকে পুড়িয়ে মুসলমানদের বুকে আঘাত করেছে। আমরা এ নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।