দেশের আলো ডেক্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৯৩ জনকে আটক করেছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামীদের কাছ থেকে ২৫ হাজার ৪শ’ ২০ পিস ইয়াবা, ১শ’ ৬১.৯৫ গ্রাম হেরোইন, ৫৫ বোতল দেশি মদ, ২ বোতল ফেনসিডিল, ১৬ কেজি ৯শ’ ৫৫ গ্রাম গাঁজা ও ১৩টি ইনজেকশন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।