বন্দর সংবাদদাতা
বন্দরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় পাষন্ড যৌতুক লোভী স্বামী মফিজুল হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ওই নারী নির্যাতনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ জেসমিন আক্তার বাুদ হয়ে বৃহস্পতিবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মফিজুল বন্দর থানার ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার মৃত আব্দুল করিম মিয়ার ছেলে। গ্রেফতারকৃত নারী নির্যাতনকারী মফিজুল হোসেনকে ওই মামলায় শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বাদিনীর তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার মুরাদপুর এলাকার মৃত আব্দুল করিম মিয়ার ছেলে মফিজুল হোসেনের সাথে একই এলাকার ইসমাইল মিয়ার মেয়ে জেসমিন আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে মফিজুল হোসেন যৌতুকের জন্য তার স্ত্রী জেসমিনকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩ জানুয়ারি সকাল ৭টার দিকে যৌতুক লোভী স্বামী মফিজুল হোসেন পুনরায় তার স্ত্রী নিকট যৌতুক দাবি করে। এসময় গৃহবধূ জেসমিন যৌতুক দিতে পারবেনা বলে জানালে মফিজুল ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে বেদমভাবে পিটিয়ে জখম করে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার রাতে নারী মফিজুলকে গ্রেফতার করে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।