Logo
HEL [tta_listen_btn]

আলীগঞ্জে কোস্টগার্ডের কম্বল বিতরণ

আলীগঞ্জে কোস্টগার্ডের কম্বল বিতরণ

ফতুল্লাসংবাদদাতা
ফতুল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (২৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্টগার্ড অধিনস্থ ঢাকা জোন কর্তৃক ফতুল্লার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কর্মহীন, দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় কম্বল বিতরণ কালে স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্ণয় ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি উপক‚ল/চরাঞ্চলের কর্মহীন, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com