Logo
HEL [tta_listen_btn]

আন্তর্জাতিক বাণিজ্যমেলাভোক্তা অধিদপ্তরের অভিযান – ২৮ দিনে সোয়া লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক বাণিজ্যমেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান – ২৮ দিনে সোয়া লাখ টাকা জরিমানা

রূপগঞ্জসংবাদদাতা
রূপগঞ্জ পূর্বাচলে ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এবারের মেলায় খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল শোভা পেয়েছে। কিন্তু মেলায় আগত ক্রেতাদের অভিযোগ ও নানা অনিয়মের পরিপ্রেক্ষিতে গত ২৮ দিনে ৩১ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রিনা বেগম। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাণিজ্যমেলা শুরু পর ৬ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে ১ হাজার, ৯ জানুয়ারি ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ১০ জানুয়ারি ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার, ১১ জানুয়ারি ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার, ১৩ জানুয়ারি ৪টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার, ১৪ জানুয়ারি ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার, ১৫ জানুয়ারি ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার, ১৭ জানুয়ারি ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার, ১৮ জানুয়ারি ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ১৯ জানুয়ারি ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ২১ জানুয়ারি ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার, ২২ জানুয়ারি ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ২৭ জানুয়ারি ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ও সর্বশেষ ২৮ জানুয়ারি ১টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রিনা বেগম জানান, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা লোভনীয় অফার দেয়া, খাবারের মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com