Logo
HEL [tta_listen_btn]

বন্দরে উপজেলা প্রশাসনের মাসিক সভায় নেতৃবৃন্দ /আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে

বন্দরে উপজেলা প্রশাসনের মাসিক সভায় নেতৃবৃন্দ /আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে

বন্দর সংবাদদাতা
বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত-এ খুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস-জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকাসক্তের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এম এ রশিদ। এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, বন্দর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মেহবুবা সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার ফয়সাল কবীর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আরিফ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল ও সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com