Logo
HEL [tta_listen_btn]

বন্দরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

বন্দরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

বন্দর সংবাদদাতা
বন্দরে সৌদিআরব প্রবাসী ডুপ্লেসি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় ১০/১২ জনের অজ্ঞাতনামা ডাকাতদল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দ্বিতল ভবনের বাউন্ডারী দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে পরিবারের ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার, ১টি ক্যামেরা ও ১টি আইপিএসসহ ঘরে রক্ষিত মূলবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের লালখারবাগ এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সৌদি প্রবাসী মিলনের পিতা আক্তার হোসেন জানান, প্রতিদিনের মত শনিবার রাতে খাবার খেয়ে আমিসহ আমার পরিবারের ৫ জন সদস্য যার যার ঘরে ঘুমাতে যাই। রাত আনুমানিক আড়াইটায় দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল কৌশলে আমার বাসায় প্রবেশ করে। পরে ডাকাত দল আমাদের ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ৪০ ভরি স্বর্ণালংকার, ১টি ক্যামেরা, ১টি আইপিএস, নগদ ২ লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর ছিদ্দিক জানান, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে আসি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানিয়েছে, জানুয়ারী মাসে বন্দরে আইনশৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটেছে। এক মাসে বন্দরে মুছাপুর ইউনিয়নে লন্ডন প্রবাসী ও শনিবার দিবাগত রাতে ২৭নং ওয়ার্ডের লালখারবাগ এলাকার সৌদিআরব প্রবাসী বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। এছাড়াও বন্দরে বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ডাকাত দল প্রবাসীদের বাড়িতে টার্গেট করে ডাকাতি ও চুরি সংগঠিত করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com