Logo
HEL [tta_listen_btn]

বাজারের আধিপত্য নিয়ে হোমনায় সংঘর্ষ

বাজারের আধিপত্য নিয়ে হোমনায় সংঘর্ষ

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রæপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বাজার কমিটির সভাপতি মো. আক্তার উদ্দিন প্রধান ও স্থানীয় মো. আবু তাহের গ্রæপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় গ্রæপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পার্শ্ববর্তী উপজেলা মুরাদনগর ও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাগসিতারামপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ জানুয়ারি) রাতে বাগসিতারামপুর বাজারে একটি ওয়াজ মাহফিল চলাকালে পাশের একটি দোকানে আক্তার উদ্দিন প্রধান এবং আবু তাহেরের মধ্যে বাজারের সভাপতির পদ নিয়ে তর্ক-বিতর্ক হয়। এসময় দু’জনের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে রোববার সকাল ১০টায় এ ঘটনার সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। সময়মত সে বৈঠকও বসেছিল। বৈঠক চলাকালীন দু’গ্রæপের লোকজন পুনরায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর আক্রমণ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে মো. শাহাবুদ্দিন (২৪), জজ মিয়া (৬৫), মো. দুলাল মিয়া (৪২), রোমান মিয়া (২৮), সজিব (২৪) ও খোকন (২৫) কে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ইসমাইল হোসেন ফিটু (৫০), জাকির হোসেন (৫০) ও মো. দেলোয়ার (৩০) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা বলেন, মূলত বাজারের সভাপতির পদকে কেন্দ্র করেই শনিবার রাতে মাহফিল চলাকালীন আক্তার উদ্দিন প্রধানের সঙ্গে আবু তাহেরের হাতাহাতি হয়। এ ঘটনারই সমাধানের জন্য রোববার সকালে বাগসিতারামপুর বাজারের বৈঠক হওয়ার কথা ছিল। এতে আবারও দু’জনের লোকজনের মধ্যে বাকবিতন্ডা ও পরে লাঠিসোটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জনের মতো আহত হয়। আহতদের কয়েকজনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের মুরাদনগর চিকিৎসা নিতে চলে গেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, শনিবার রাতে ওয়াজ মাহফিলে বক্তব্য নিয়ে উত্তেজনা হলে রোববার সকালে বিচার সালিশের কথা ছিল। সেই বিচারের মধ্যেই মারামারির ঘটনা ঘটেছে। ইসমাইল হোসেনই এই ঘটনার মূল হোতা। এব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাজার কমিটি নিয়ে দ্ব›েদ্বর কারণ ও আধিপত্য বিস্তার নিয়েই এ মারামারির ঘটনা। ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গেছেন। ৮-৯ জন আহত হয়েছে। এখনও কেউ কোনো অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com