সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে মাছ কেনাবেচাকে কেন্দ্র করে এক মাছ বিক্রেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের উপর। শনিবার (২৮ জানুয়ারি) সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার মাছ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাছ বিক্রেতার নাম কমল বর্মন (৫২)। সে বৈদ্যের বাজার গ্রামের গৌরাঙ্গ বর্মনের ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় ৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টায় কমল বর্মনের ছোট ভাই নির্মলের সাথে মাছ কেনাবেচা নিয়ে কথা কাটাকাটি হয় একই এলাকার উজ্জল নামের এক যুবকের সাথে। একপর্যায়ে উজ্জল তাকে মারধর করে। খবর পেয়ে ছোট ভাইকে বাঁচাতে গেলে কমল বর্মনকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে উজ্জ্বলসহ তার সাথে থাকা হামিদ ও ফরহাদ। এসময় মাছ ব্যবসায়ীর সাথে থাকা টাকা লুট করে নিয়ে যায় তারা। আহত কমল বর্মনের চিৎকার শুনে অন্য মাছ ব্যবসায়ীরা গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। ঘটনার খবর পর বৈদ্যের বাজার মাছ ব্যবসায়ীদের সহযোগিতায় থানায় অভিযোগ করেন কমল। সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসান হাবিব জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে গেছে। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।