নিজস্ব সংবাদদাতা
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর উপর হামলার দ্রæত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। নারায়ণগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী মোহাম্মদ হায়দার আলী খান এর সভাপতিত্বে সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এলজিইডির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মোহাম্মদ হায়দার আলী খান বলেন, রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের ৪ তলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারি দায়িত্ব পালন অবস্থায় নিজ কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমার এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ বেআইনীভাবে নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছনা করায় দোষী সকলকে দ্রæত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে। সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এই ধরণের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘœ রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান করতে হবে এবং নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসী ক্ষমতা প্রদান করতে হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।