Logo
HEL [tta_listen_btn]

বন্দরে দিনদুপুরে অটো চুরি

বন্দরে দিনদুপুরে অটো চুরি

বন্দর সংবাদদাতা
বন্দরে দিন দুপুরে যাত্রী সেজে অটোচালককে চায়ের সাথে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অটো নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত চোরের দল। এ ঘটনায় অটোর মালিক আব্দুল সালাম মিয়া বাদি হয়ে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরআগে রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বন্দর উপজেলার কাইকারটেক ব্রিজের সামনে থেকে ওই অটো চুরি ঘটনাটি ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এমএন ঘোষাল রোড এলাকার দেলোয়ার শেখের ছেলে রবিন দীর্ঘদিন ধরে একই এলাকার আব্দুল সালাম মিয়ার অটো গাড়ি ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিদেনের ন্যায় রোববার সকাল ৯টায় বন্দর রেললাইন থেকে কাইকারটেক ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে অজ্ঞাতনামা ২ জন যাত্রী রবিনের অটোতে উঠে। পরে অটোটি কাইকারটেক ব্রিজের সামনে আসলে যাত্রীবেশী ২ চোর কৌশলে অটোচালক রবিনকে চায়ের সাথে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অচেতন করে তার অটো গাড়িটি চুির করে নিয়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com