Logo
HEL [tta_listen_btn]

হোমনায় পুলিশ-ডাকাত গোলাগুলি –  গুলিবিদ্ধ ডাকাত টিপু গ্রেফতার \ পাইপগান, কার্তুজ ও দা উদ্ধার 

হোমনায় পুলিশ-ডাকাত গোলাগুলি –  গুলিবিদ্ধ ডাকাত টিপু গ্রেফতার \ পাইপগান, কার্তুজ ও দা উদ্ধার 

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় পুলিশের সঙ্গে ডাকাতের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি দেশীয় পাইপগান, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি লম্বা দা জব্দ করে পুলিশ। রোববার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও হোমনা থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনাকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের হোমনা দুলালপুর রোডের দক্ষিণ চুনারচর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ব্যক্তি হলো, ওই এলাকার শরীফপুর গ্রামের মো. রবিউল আউয়াল টিপু (৩৫)। পুলিশর প্রাথমিক জিজ্ঞাসাবদে সে নিজেকে ডাকাতদলের সদস্য বলে জানায়। এ ঘটনায় গ্রেফতারকৃত টিপুর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও পলাতক সহযোগী ৭ জনসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে হোমনা থানায় ডাকাতির প্রস্তুতিসহ ২টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাত ২টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশর একটি টিম অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি প্রতিরোধ ও বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সশস্ত্র ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে হোমনা উপজেলার ২নং ঘাগুটিয়া ইউনিয়নের দক্ষিণ চুনারচর এলাকার হোমনা-দুলালপুর রোডের আনার ব্রিজের আশপাশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডিবি টিম ও হোমনা থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতদলটি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যেতে থাকে। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ডাকাতদলকে গ্রেফতারের উদ্দেশ্যে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি করে আহতাবস্থায় ঘটনাস্থলে একজনকে পাওয়া যায়। এসময় একটি দেশীয় পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি লম্বা দা উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে গ্রেফতারকৃত আহত মো. রবিউল আউয়াল টিপুকে হোমনা উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থনান্তর করা হয়। বতমানে গ্রেফতারকৃত টিপু কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতারকৃত মো. রবিউল আউয়াল টিপুর বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতিসহ ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ডিবি এবং হোমনা থানা পুলিশের যৌথ অভিযানে এলাকার চিহ্নিত ডাকাত রবিউল আউয়াল টিপুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও সহযোগী পলাতক আরও ৭ জনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com