Logo
HEL [tta_listen_btn]

গোদনাইল পাম্পহাউজে অগ্নিকান্ড  – আগুন নেভাতে গিয়ে আহত ৭ জন ঢামেকে ভর্তি 

গোদনাইল পাম্পহাউজে অগ্নিকান্ড  – আগুন নেভাতে গিয়ে আহত ৭ জন ঢামেকে ভর্তি 

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানীর ডিপোর পাম্প হাউজে লাগা আগুন নেভাতে গিয়ে ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন, শাহজাহান কবির (৫০), শফি (৬০), সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দীন আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আদমজী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। অগ্নিকান্ডের ঘটনায় ১০/১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মোটর ও ইলেকট্রিক তার পুড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত অবস্থায় ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com