Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে ফের অটোচালক খুন  ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার \ গ্রেফতার ৫ 

না’গঞ্জে ফের অটোচালক খুন  ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার \ গ্রেফতার ৫ 

রূপগঞ্জ সংবাদদাতা
নারায়য়ণগঞ্জে ফের এক অটোচালক খুন হয়েছেন। এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল হক (৩৮) নামের এক চালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়েছে হত্যাকারীরা। হত্যাকান্ডের ঘটনায় ধারালো অস্ত্র, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় এ হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে। নিহত আব্দুল হক উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ইসলামবাগ কালী এলাকার হাজী আক্রম আলীর কাঠবাগানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কালী এলাকার আলী হোসেনের ছেলে শাহজাহান, ডুলুরদিয়া এলাকার মুমিন মোল্লার ছেলে রাজিব, ইসলামবাগ এলাকার আহমদ বেপারীর ছেলে মাসুদ, আবুল হোসেনের ছেলে ইমন ও টংরাটেক এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মোহাম্মদ আলী। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, প্রতিদিনই বাণিজ্য মেলায় অটোরিকশা করে বিভিন্ন এলাকায় যাত্রী আনা নেয়া করতো আব্দুল হক। মঙ্গলবার ছিলো বাণিজ্য মেলার শেষ দিন। প্রতিদিনের মতোই ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বাণিজ্য মেলা থেকে যাত্রীবেসে একদল ছিনতাইকারী উঠে আব্দুল হকের অটোরিকশায়। এরপর ছিনতাইকারীরা ইসলামবাগ কালী কবরস্থান এলাকার হাজী আক্রম আলীর কাঠবাগানের নির্জন স্থানে নিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় চালক আব্দুল হক ছিনতাইয়ে বাধা দেয় এবং ছিনতাইকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়। একপর্যায়ে চালক আব্দুল হকের বুকের ডানপাশে ও ডান হাতের বাহুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আব্দুল হক মাটিতে লুটিয়ে পড়েন। পরে বুধবার ভোরে চালক আব্দুল হকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। এছাড়া সকালেই হত্যাকান্ডে ব্যবহৃত ধারারো অস্ত্র ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে বলেছেন, অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় ও তাদের প্রতিরোধ করায় বাধ্য এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে নিহত চালক আব্দুল হকের বড় ভাই ফজর আলী বলেন, তরতাজা ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আব্দুল হকের স্ত্রীসহ দু’টি ছেলে সন্তান রয়েছে তাদের কি হবে। আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com