রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর অন্যত্র নিয়ে ধর্ষণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ২ যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, জাফর ইসলাম রিজভী (৩৬) ও সজিব ভূইয়া বাবু (৩৬)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামীদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদন্ড ওই ২ যুবক পলাতক রয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. রকিবউদ্দিন আহমেদ। মামলার নথিসূত্রে পিপি রকিবউদ্দিন আহমেদ জানান, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর রূপগঞ্জ থানার পূবেরগাও এলাকা থেকে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে আসামীরা ধর্ষণ করে এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০১২ সালের ১৩ নভেম্বর রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান ২ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দেন। মামলাটি বিচারাধীন অবস্থায় বাদি ও তদন্তকারী কর্মকর্তাসহ ৫ জন সাক্ষী দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায়ে অপহরণের পর অত্র নিয়ে ধর্ষণ ও মুক্তিপণ আদায়ে সজিব ভূইয়া বাবুকে যাবজ্জীবন ও জাফর ইসলাম রিজভীকে মুক্তিপণ আদায়ে সহায়তা করায় যাবজ্জীবন সাজা প্রদান করে রায় ঘোষণা করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।