Logo
HEL [tta_listen_btn]

হত্যামামলার আসামী  ফেরদৌস গ্রেফতার

হত্যামামলার আসামী  ফেরদৌস গ্রেফতার

সোনারগাঁ সংবাদদাতা
বাগেরহাটে ফ্রি ফায়ার গেমসে হেরে গালাগালির জেরে সাব্বির (১৫) কে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে বন্ধু ফেরদৌস (১৭)। এ ঘটনায় ফেরদৌসকে সোনারগাঁ মেঘনা ব্রিজ সংলগ্ন এলাক থেকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১ ফেব্রæয়ারি) পিবিআই বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) মো. আবদুর রহমান গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত কিশোর ফেরদৌসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, ফ্রি ফায়ার খেলায় হেরে ফেরদৌসকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সাব্বির। এতে ক্ষুব্ধ হয়ে উপযুক্ত শিক্ষা দেয়ার জন্য অপেক্ষায় থাকে ফেরদৌস। ৯ জানুয়ারি দুপুরে সাব্বিরকে ডেকে নিয়ে যায় সে। সেখানে একটি গ্যারেজে বসে সাব্বির গেমস খেলারত অবস্থায় ফেরদৌস পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর সাব্বিরের ভ্যানটি ভাঙ্গারী দোকানে বিক্রি করে দেয় এবং ১০ জানুয়ারি রাতে একটি গোডাউনের নিচে মরদেহ ফেলে দিয়ে পরদিন সকালে নারায়ণগঞ্জে পালিয়ে যায় ফেরদৌস। এসপি আবদুর রহমান আরও বলেন, মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় আমরা স্ব-উদ্যোগে গ্রহণ করি। তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৩০ জানুয়ারি) হত্যাকান্ডে জড়িত ফেরদৌসকে গ্রেফতার করা হয়। ফেরদৌস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com