দেশের আলো ডেক্স
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বেড়েছে ২৬৬ টাকা। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারি) বিকেলে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠান থেকে নতুন এ বর্ধিত মূল্য ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান আব্দুল জলিল। এতে বলা হয়, ফেব্রæয়ারি মাসে এলপিজি ১২ কেজির দাম ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ ও ডিসেম্বর মাসে ছিল এক হাজার ২৯৭ টাকা। বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, প্রতিবারের মতো আমরা ফেব্রæয়ারি ২০২৩ সালের এলপিজি বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করতে বসেছি। আপনারা জানেন, বিশ্ববাজারে প্রোপেনের দাম অনেক বেড়ে গেছে। দর কমা-বাড়ার বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে ডলারের ফ্লটিং এক্সচেঞ্চ রেটের কারণে এলপিজির দামও এদিক-সেদিক হয়। মূলত আমাদের যারা এলপিজি আমদানী করে সেসব প্রতিষ্ঠানের আমদানী করা কাগজপত্র দাখিলের ভিত্তিতে আমরা ভোক্তাপর্যায়ে মূল্য নির্ধারণ করি। এবার ১৬টি প্রতিষ্ঠানের আমদানী ডকুমেন্টের ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়েছে। মূল্য নির্ধারণী ভার্চ্যুয়াল সভায় উপস্থিত ছিলেন, বিইআরসি সচিব কে আর খান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর সদস্য মকবুল এলাহীসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।