Logo
HEL [tta_listen_btn]

বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী তান্ডব – ৩টি ঘর ভাংচুর \ স্বামী-স্ত্রীসহ আহত ৪ 

বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী তান্ডব – ৩টি ঘর ভাংচুর \ স্বামী-স্ত্রীসহ আহত ৪ 

বন্দরসংবাদদাতা
বন্দরে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রীসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতরা হলো, জায়েদ হোসেন (৬০), তার স্ত্রী রাজিয়া বেগম (৪৮), দ্বীন ইসলাম (৫৫) ও নজরুল (৪২)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এসময় হামলাকারীরা ৩টি বসত ঘরে ব্যাপক ভাংচুর চালিয়ে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও আড়াই ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। শুক্রবার (৩ ফেব্রæয়ারি) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চৌধুরীগাও এলাকায় ৩ দফা এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত জায়েদ হোসেন বাদি হয়ে শনিবার (৪ ফেব্রæয়ারি) বিকেলে হামলাকারী সন্ত্রাসী স্বপন, তপু, মুরাদ ও ছনিসহ ৮ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ সূত্রে জানা গেছে,শুক্রবার দুপুর ৩টায় বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের চৌধুরীগাও এলাকার মৃত আবেদ বেপারীর ছেলে জায়েদ হোসেনের বসত বাড়িতে পূর্ব শত্রæতার জের ধরে সন্ত্রাসী হামলা চালায় বুরুন্দী এলাকার মৃত কামাল হোসেন মিয়ার ছেলে স্বপন ও কলাগাছিয়া চৌধুরীগাও এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে তপু, একই এলাকার মৃত ছত্তর বেপারীর ছেলে মুরাদ, একই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে ছনি, ঘারমোড়া কাজীবাড়ি এলাকার লিটন মিয়ার ছেলে তুহিন, ফরাজিকান্দা এলাকার লেংরা টিপু ছেলে ইমন ও হাজরাদী এলাকার রিফাত ও মুরাদসহ অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী। এসময় হামলাকারীরা জায়েদ হোসেন, জালাল উদ্দিন ও দ্বীন ইসলামের বসত ঘরে অনাধিকার প্রবেশ করে ব্যাপক ভাংচুর করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও আড়াই ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে, হামলাকারীরা কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার দুর্ধর্ষ অপরাধী। কলাগাছিয়া ইউনিয়নের মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, ভাংচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com