Logo
HEL [tta_listen_btn]

অপরাধী যেই হোক ছাড় নেই  – ওসি, সিদ্ধিরগঞ্জ

অপরাধী যেই হোক ছাড় নেই  – ওসি, সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা-
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপরাধীদের স্থান হবেনা। অপরাধী যেই হোক ছাড় পাবেনা। গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে যেধরণের প্রদক্ষেপ নেয়া দরকার আমি তাই করবো। শনিবার (৪ ফেব্রæয়ারি) বাদ মাগরিব চিটাগাংরোড ফজর আলী গার্ডেন সিটিতে সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক হাসান মজুমদার বাবলু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক এসকে মাসুদ রানা, অর্থ সম্পাদক জাকির হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন মুন্না ও কার্যকরী সদস্য ইদ্রিছ হাসানসহ সকল সদস্যবৃন্দ। ওসি গোলাম মোস্তফা আরো বলেন, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয়দের নিয়ে আলোচনা সভার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই সমস্ত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com