ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার দাপায় অটোরিকশা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর কবরস্থান রোডের ওয়াসীমের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল সামাদের পুত্র সুজন(২২) ও একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র রাজু(২২)। শুক্রবার (৩ ফেব্রæয়ারি) রাতে তাদেরকে দাপা ইদ্রাকপুর থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানায়, সোমবার (৩০ জানুয়ারি) ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে শাহাদাত নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হলে সে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে অটোরিকশা উদ্ধারের তদন্তে নেমে নিজস্ব সোর্সের মাধ্যমে জানতে পেরে শুক্রবার রাত ১০টার দিকে দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সুজন ও রাজুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওয়াসীম ও জুয়েলের নির্দেশে তারা অটোরিকশা চুরি করতো এবং চোরাইকৃত অটোরিকশা তারা ওয়াসীম এবং জুয়েলের নিকট বিক্রি করতো। ওয়াসীম ও জুয়েলকে গ্রেফতারের চেষ্টাসহ চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।