Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে ভাই ও ভাবিকে কুপিয়ে জখম

রূপগঞ্জে ভাই ও ভাবিকে কুপিয়ে জখম

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কামাল হোসেন (৪৫) ও স্বরণলতা(৪০) নামে বড় ভাই ও ভাবিকে কুপিয়ে জখম করেছে ছোট ভাইউজ্জল। রক্তাক্ত আহত অবস্থায় কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার মোগরাকুল এলাকায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত স্বরণলতা জানান, তার দেবর মাহমুদুল হাসানতাদের মালিকানাধীন বাড়িতে উজ্জলের পাওনা জায়গা থেকে বেশী পরিমাণ জায়গা দখল করে পাকাবাড়ি নির্মাণ শুরু করে এবং তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে বাধা দেয়ায় উজ্জল ও তার লোক আনোয়ার হোসেন, আলআমিন মিলে কামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় কামালের স্ত্রী স্বরণলতা এগিয়ে এলে তারা স্বরণলতাকেও পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় উজ্জল ও তার লোকেরা কামালের পকেটে থাকা ৩৬ হাজার ৫শ’ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় বলে স্বরণলতা দাবি করেন। রক্তাক্ত আহত অবস্থায় কামাল হোসেনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত স্বরণলতা বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচারজ (ওসি) এএফএম সায়েদ বলেন, উক্ত ঘটনায় একটি অভিযোগ নেয়া হয়েছে। তদন্তপূর্বক আইনগত নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com