Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ পরিদর্শনে বেলজিয়ামের রানী

না’গঞ্জ পরিদর্শনে বেলজিয়ামের রানী

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ পরিদর্শনে এসেছেন বেলজিয়ামের রানী মাথিলডে। রাস্ট্রীয় সফর হিসেবে সোমবার (৬ ফেব্রæয়ারি) দুপুরে ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায়ফকির এ্যাপারেলস লিমিটেড কারখানা পরিদর্শন করেন তিনি।এসময় কারখানার কর্মীদের সঙ্গে কথা বলেন ও তাদের সার্বিক খোঁজখবর নেন রানী। সেইসঙ্গে কারখানার অবকাঠামো থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন। পরে রানীকে টি-শার্ট উপহার দেন ফকির অ্যাপারেলসের নারী কর্মীরা। এ বিষয়ে ফকির অ্যাপারেলসের এমডি মনিরুজ্জামান বলেন, গ্রিন কারখানার তালিকায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ। বেলজিয়ামের রানীর এ সফরের মধ্যদিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমাদের দেশের বিভিন্ন পণ্য বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশে যায়। সেই সূত্র ধরে বেলজিয়ামের রানী মাথিলডে সরেজমিন পরিদর্শন করতে এসেছেন। বাংলাদেশের কোন গার্মেন্টস থেকে তার দেশে এসব পণ্য যায় তা নিশ্চিত করবেন। বেলজিয়ামের রানীর আগমনকে কেন্দ্র করে বিসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন পয়েন্টে ব্যাপক পরিমাণে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com